Notice Details
Notice Details
মহান স্বাধীনতা দিবস উদযাপন
Date : 03/25/2017 |
Published By : মুহাম্মদ আবদুর রহমান রাশেদ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ সকাল ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকল ছাত্রছাত্রীকে নির্ধারিত ইউনিফর্ম পরিধানপূর্বক সকাল ০৯টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে (সংগিত, নৃত্য, অভিনয়, আবৃত্তি) অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আজ বিকাল ০৪টা পর্যন্ত স্ব স্ব শ্রেণিশিক্ষকের কাছে নাম জমা দিতে পারবে। সকল ছাত্রছাত্রীকে স্কুলে প্রবেশ ও স্কুল থেকে বের হওয়ার সময় নিজ নিজ আইডি কার্ড নির্ধারিত মেশিনের সামনে পাঞ্চ করার জন্য বলা হচ্ছে। উপস্থিত থাকা স্বত্ত্বেও আইডি কার্ড পাঞ্চ করা না হলে ঐ শিক্ষার্থী স্বয়ংক্রিয় হাজিরা নিবন্ধন (Auto Attendance Register)-এ অনুপস্থিত বলে গণ্য হবে। মুহাম্মদ আবদুর রহমান রাশেদ অধ্যক্ষ