Notice Details
Notice Details
অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য সংক্রান্ত
Date : 07/27/2016 |
Published By : মুহাম্মদ আবদুর রহমান রাশেদ
সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন ১০ দিনের বেশি কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে তার তথ্য নিকটস্থ থানায় প্রেরণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সরকারীভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। স্কুল থেকে প্রাপ্ত তথ্যের আলোকে অনুপস্থিত শিক্ষার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ তল্লাশিসহ আইনগত কার্যক্রম পরিচালনা করবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোতভাবে সহযোগিতা করতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বাধ্য। অতএব, আপনার সন্তান/পোষ্যকে স্কুলের একাডেমিক শিডিউলের নির্ধারিত সকল শ্রেণিকার্যক্রম, পরীক্ষা কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যক্রমসহ সকল কার্যক্রমে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সচেতনতা কামনা করছি। ধন্যবাদসহ মুহাম্মদ আবদুর রহমান রাশেদ নির্বাহী পরিচালক বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল